ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি 
  • সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

    সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডারবানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে সবার নজর কেড়েছে স্বাগতিক দেশের দুই আম্পায়ারের পক্ষপাতমূলক আচরণ। বাংলাদেশের বোলার-ফিল্ডারদের কোনো আবেদনে সাড়া না দেওয়ার শপথ করেছিলেন যেন মারাইস এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোক।

    পারিবারিক কারণে টেস্টে না থেকেও এমন আম্পায়ারিং মেনে নিতে পারেননি সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন সাকিব আল হাসান। বিষয়টাকে ভিন্নভাবে নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ককে ক্ষমা চাইতে বলেছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস।

    আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের আবেদন করে টুইট বার্তায় সাকিব লেখেন, 'আমি মনে করি, আইসিসির জন্য আগের মতো নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশে করোনা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।'

    ক্রিকবাজে স্বদেশি দুই আম্পায়ার আম্পায়ার ইরাসমাস এবং হোল্ডস্টকের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরে টেলফোর্ড লেখেন, 'ম্যাচে চারটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে এবং চারটি পক্ষে গেছে। এটা সাকিব আল হাসানের ভালোভাবে জানা উচিত। এক্ষেত্রে ইরাসমাস এবং হোল্ডস্টকের কাছে সাকিবের ক্ষমা চাওয়া উচিত।'

    এরপর তিনি বাংলাদেশের আম্পায়ারিং ও আম্পায়ারদের সঙ্গে সাকিব আল হাসানের আচরণের বিষয়টি উল্লেখ করে খোঁচা দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ