ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • কলেজছাত্রীকে গণধর্ষণ, শিক্ষক বরখাস্ত

    কলেজছাত্রীকে গণধর্ষণ, শিক্ষক বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শেরপুরে কলেজছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি প্রভাষক জোবায়ের হোসেনকে (২৮) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) বিকেলে নকলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। 

    অন্যদিকে একই মামলায় গ্রেপ্তার অপর আসামি বাড়ির মালিক লুৎফর রহমানকে (৩৫) একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার দুপুরে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন এ অনুমতি দেন।

    এ বিষয়ে চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক জানান, ঘটনার বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সঙ্গে আলোচনা করে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তীতে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    প্রসঙ্গত, নকলা চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে একই কলেজের প্রভাষক জোবায়ের হোসেন গত (৩০ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে বাসার মালিক লুৎফর রহমান ও তার বন্ধু আবু রাহাত তাদের কক্ষে প্রবেশ করে এবং ঘটনা দেখে ফেলাসহ তা ভিডিওতে ধারণের কথা বলে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। 

    এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে শিক্ষক জোবায়ের, বাসার মালিক লুৎফর রহমান ও তার বন্ধু আবু রাহাতকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে কলেজ শিক্ষক ও বাসার মালিককে গ্রেপ্তার করে। তবে এখনও পলাতক রয়েছেন অপর আসামি আবু রাহাত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ