ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ইফতার নিয়ে এতিম শিশুদের পাশে জেলা প্রশাসক

    ইফতার নিয়ে এতিম শিশুদের পাশে জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সরকারি শিশু পরিবারের (বালিকা) শিশুদের সঙ্গে রোববার সন্ধ্যায় ইফতার করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

    পিরোজপুর সরকারি শিশু পরিবারের (বালিকা) শিশুদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। রমজানের প্রথম দিনে রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শিশু পরিবারের ৬৮ জন শিশুর সঙ্গে ইফতার করেন তিনি।

    এ সময় জেলা প্রশাসক এতিম শিশুদের খোঁজ-খবর নেন। তাঁকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত হয় শিশুরা।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, দেশের এতিম শিশুরাও আমাদের পরিবারের একটি অংশ। আমরাই তাদের অভিভাবক। ওদের সঙ্গে ইফতার করতে পেরে আমার খুব ভালোই লাগছে। আপনারা জানেন, বাংলাদেশ সরকার আজ এতিমদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। পড়াশোনা শেষ করে এখান থেকেই অনেককে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সব সময় এই শিশুদের পাশে আছি।

    এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশান ইসলামসহ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ