ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ চায় শ্রীলঙ্কা

    বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ চায় শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ চায় চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশ শ্রীলঙ্কা। রোববার এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান দেশটির হাইকমিশনার অধ্যাপক সুদর্শন সেনেভিরত্নে। তিনি বলেন, শ্রীলঙ্কার পর্যটন ও কৃষিতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন বাংলাদেশি উদ্যোক্তারা।

    প্রসঙ্গত, ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। তলানিতে নেমেছে তাদের বিদেশি মুদ্রার রিজার্ভ। বিদেশি মুদ্রার ঘাটতি থাকায় নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যও আমদানি করতে পারছে না দেশটি। এমনকি কাগজ কেনার অর্থ না থাকায় কিছুদিন আগে ৩০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। বিদেশি ঋণভারে জর্জরিত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। গত বছর কারেন্সি সোয়াপের মাধ্যমে দেশটিকে ২৫ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ।

    তবে এমন পরিস্থিতিতেও শ্রীলঙ্কায় বিনিয়োগ করে বাংলাদেশের ব্যবসায়ীদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার। এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অবকাশসহ আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে তার দেশ। শ্রীলঙ্কার বিপুল অনাবাদি কৃষিজমিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন বাংলাদেশি উদ্যোক্তারা।

    এ ছাড়া পর্যটন, শিপিং খাতের উন্নয়নেও বাংলাদেশের সহযোগিতা চান রাষ্ট্রদূত। তিনি জানান, কলম্বো বন্দরে এখন চারটি হারবার রয়েছে। আধুনিক আরও সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের পণ্যবাহী বিদেশগামী জাহাজগুলোকে কলম্বো হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

    এ সময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহজ হবে। এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্য হয়। তবে প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা করলে তা বেশি লাভজনক হয়।

    নাফটা ও আসিয়ানের আন্তঃবাণিজ্যের প্রসঙ্গ তুলে সভাপতি বলেন, সাফটা কার্যকর করে হলে সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন আরও ত্বরান্বিত হতো। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন এফবিসিসিআই সভাপতি।

    সভায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নার্সিং প্রশিক্ষণ বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক শমী কায়সার, ড. নাদিয়া বিনতে আমীন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ