ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি 
  • নারী বিশ্বকাপ ফাইনাল: হিলির তাণ্ডব

    নারী বিশ্বকাপ ফাইনাল: হিলির তাণ্ডব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই ফাইনালে তাণ্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার এলিসা হিলি। ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়ে ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

    হিলির ইনিংসে কোনো ছক্কা ছিল না, ছিল ২৬টি চার।

    তাঁর ওপেনিং পার্টনার র‌্যাচেল হায়নেসও খেলেছেন ৯৩ বলে ৬৮ রানের ইনিংস। বেথ মুনি করেন ৪৭ বলে ৬২ রান। শেষ দিকে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন এলিসি পেরি। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।
    হিলির এই ইনিংসটি নারী-পুরুষ মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ ছিল অ্যাডাম গিলক্রিস্টের দখলে।  ২০০৭ সালে পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছিলেন ১৪৯ রান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ