ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • রমজানে ব্যাংক লেনদেন ৫ ঘণ্টা

    রমজানে ব্যাংক লেনদেন ৫ ঘণ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা। লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে বেলা ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৪টা পর্যন্ত।

    রমজান মাসে ব্যাংকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করে বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

    এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরূপ করা হলো। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত (বেলা ১.১৫ মি. হতে ১.৩০ মি. পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯.৩০ ঘটিকা হতে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যোহরের নামাজের জন্য ০১.১৫ মিনিট থেকে ০১.৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ