ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি মেসি-লেভানদোভস্কি

    প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি মেসি-লেভানদোভস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতারের দোহায় হয়ে গেল ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ড্র। শুক্রবার দেশটির দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই ড্র জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৩২টি দলের মধ্যে ইতোমধ্যে ২৯টি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আর বাকি তিনটি দল প্লে-অফ খেলে আগামী জুনের মধ্যে জায়গা করে নেবে।

    কাতার বিশ্বকাপে লিওনেল মেসির গ্রুপেই পড়েছে রবার্ট লেভানদোভস্কি। বিশ্বকাপ ড্রয়ে আর্জেন্টিনার গ্রুপে পড়ে লেভানদোভস্কির পোল্যান্ড। এবারই প্রথম এই দুই ফুটবলার বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হবেন।

    আর্জেন্টিনা প্রথম পট থেকে গ্রুপ 'সি' তে জায়গা করে নেয়। পরবর্তীতে একই গ্রুপে জায়গা পায় লাতিন আমেরিকার অন্যতম দল মেক্সিকো।

    এরপর তিন নাম্বার পট থেকে আর্জেন্টিনা ও মেক্সিকোর পাশে জায়গা করে নেয় পোল্যান্ডও। পট ৪ থেকে এই গ্রুপে সর্বশেষ দল হিসেবে জায়গা করে নেয় সৌদি আরব।

    উল্লেখ্য, সর্বশেষ ব্যালন ডি'অর জয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দী ছিলেন লেভানদোভস্কি। তবে শেষ পর্যন্ত মেসির কাছে হেরে যান এই পোলিশ স্ট্রাইকার। মেসি জিতেন নিজের সপ্তম ব্যালন ডি'অর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ