ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • দ্বিতীয় টেস্টেও খেলবেন না সাকিব, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

     দ্বিতীয় টেস্টেও খেলবেন না সাকিব, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা থেকে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বিতীয় টেস্টের আগে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে পারেন টাইগার অলরাউন্ডার। তবে সেখানে আর যাওয়া হচ্ছে না সাকিবের। বড় মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি।

    আজ শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠবেন সাকিব। বিষয়টি দক্ষিণ আফ্রিকায় সংবাদিকদের নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

    জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। তার পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়লেও ক্যানসারে আক্রান্ত শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী শিশির মায়ের কাছেই থাকবেন। আর ছেলেমেয়েদের দেখাশোনা করবেন সাকিব। যুক্তরাষ্ট্রে বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার মতো শারীরিক সক্ষমতাও নেই শাশুড়ির। সে ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে সাকিবকেই যেতে হচ্ছে।’

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে সাকিবের মা, তিন সন্তান ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। যে কারণে ওয়ানডে সিরিজ চলাকালীনই দেশে ফিরে আসতে চেয়েছিলেন তিনি। পরে সিদ্ধান্ত বদলে সিরিজ শেষে দেশে আসেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ