ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নাজিরপুরে স্কুল ছাত্রীর রহস্য জনক মৃৃত্যু

    নাজিরপুরে স্কুল ছাত্রীর রহস্য জনক মৃৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে রিমা তরফদার (১২) নামের এক স্কুল ছাত্রীর রহস্য জনক মৃৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর  ছাত্রী ও উপজেলার  গোবর্ধন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবিন তরফদারের মেয়ে। তারা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ সংলগ্ন  শৈলন্দ্র নাথ বেপারীর বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের পিঠারাবাদ গ্রামে। 

    শুক্রবার সকাল ১০টার দিকে  তার মরদেহ  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৃৃত্যু বলে ঘোষনা করেন। নিহতের মা মনিকা  তরফদার জানান, সকালে সে তার পিতার কাছে অংক করে ভাড়া ঘরের দোতালায় উঠে।  মাত্র ৫ মিনিটের ব্যবধানে সে ওই ঘরের দোতালার আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে অত্মহত্যা করে। সাথে সাথে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুম্পা মুৎসুদ্দী  জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।  সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই স্কুল ছাত্রী তাদের বসত ঘরের  যে আড়ার সাথে  ফাঁস দিয়ে বলে তার মায়ের দাবী সেই আড়ার   নিচেই রয়েছে ওই স্কুল ছাত্রীর ঘুমানোর একটি খাট। ঘরের আড়ার ও খাটের উচ্চতা অনুযায়ী  তার মৃত্যুটি স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানান। থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রী ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ