ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইন্দুরকানীতে মুজিব পাগল ভেমোর আলী আর নেই 

    ইন্দুরকানীতে মুজিব পাগল ভেমোর আলী আর নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বীর মুক্তিযোদ্ধা ফরিদুল ইসলামের পিতা ও সাংবাদিক এম,আহসানুল ছগিরের দাদা শ্বশুর মুক্তিযুদ্ধের সংগঠক ভেমোর আলী খান (১১০) আর নাই । শুক্রবার সকালে  ইন্দুরকানী উপজেলার পাশ্ববর্তী চন্ডিপুর নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।( ইন্নালি -------- রাজিউন)। 

    মৃত্যুকালে তিনি এক ছেলে,  ৩ নাতী, ৪ নাতনী সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছিলেন। তাকে সবাই মুজিব পাগল বলে ডাকতেন। এলাকার অনেকেই তার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে যেতেন। সব শ্রেণী পেশার মানুষ তাকে ভাল বাসতেন। 

    তার ছোট ছেলে মুক্তিযোদ্ধা ফরিদুল আসলাম জানান, আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর ভক্ত তার কথায় আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তিনি আমাকে মুক্তিযুদ্ধে যেতে নির্দেশ দিয়েছেন।

    তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকালে বেতবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে চন্ডিপুরের পারিবারিক কবরস্থান দাফন করা হয়। 

    তার মৃত্যুতে সাবেক  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, মোঃ বেলায়েত হোসেন, হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ