ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

    দুই বলে দুই শিকার খালেদের, স্বপ্নের চেয়েও সুন্দর শুরু বাংলাদেশের

    দুই বলে দুই শিকার খালেদের, স্বপ্নের চেয়েও সুন্দর শুরু বাংলাদেশের
    খালেদের উইকেট উদ্‌যাপন। আজ ডারবানে। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আশা জাগিয়েও ডারবান টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের হয়নি। দ্বিতীয় সেশন ভালো করলেও মধ্যাহ্নভোজ বিরতির আগে আর চা-বিরতির পরে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে ভুগতে হয়েছে সফরকারীদের।


    শেষ সেশনে ৫৩ রানের জুটি গড়ে প্রোটিয়াদের বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনা।


    আজ দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াতে হলে শুরুতেই উইকেট দরকার ছিল বাংলাদেশের। আরেক দফা সেই কাজটি করলেন খালেদ আহমেদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে দিনের ষষ্ঠ ওভারে দুই উইকেট খুইয়েছে প্রোটিয়ারা। 


    সেট ব্যাটার ভেরেইনাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পরের বলেই উইয়ান মুল্ডারকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করিয়েছেন খালেদ। নতুন বলে ২৯ বছর বয়সী পেসারের দ্যুতিতেই বাংলাদেশ আজ স্বপ্নের চেয়েও সুন্দর শুরু পেয়েছে। 

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান। আগের দিনের সঙ্গে আর ১৪ রান যোগ করতে পেরেছে স্বাগতিকেরা। 

    উইকেটে জমে যাওয়া প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে ফিরিয়ে গতকালও বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন খালেদ। এরপর ম্যাচে ফেরারও আভাস দিয়েছিল মুমিনুল হকের দল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ