ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • মালিঙ্গার মুকুট ছিনিয়ে নিলেন ব্রাভো

    মালিঙ্গার মুকুট ছিনিয়ে নিলেন ব্রাভো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (আইপিএল) ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। দরকার ছিল ১টি উইকেট। লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডাকে সাজঘরে ফেরানো মাত্রই ইতিহাস গড়েন ব্রাভো। এই ম্যাচের পরে ব্রাভোর আইপিএল উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭১।

    মালিঙ্গা আইপিএলের ১২২টি ম্যাচে ১৭০টি উইকেট নিয়েছেন। ব্রাভো কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর উদ্বোধনী ম্যাচে ৩টি উইকেট নিয়ে মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেন। এবার লখনউয়ের বিরুদ্ধে একটি উইকেট নিয়ে শ্রীলঙ্কান তারকাকে পিছনে ফেলে দেন তিনি। ব্র্যাভো ১৫৩ ম্যাচে মাঠে নেমে মালিঙ্গার রেকর্ড ভাঙলেন। আপাতত মালিঙ্গা চলে গেলেন তালিকার দ্বিতীয় স্থানে।

    ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে চলে গেলেন অমিত মিশ্র। তিনি ১৫৪ ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন।
    এছাড়া বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন পীযূষ চাওলা । ১৬৫টি ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৫৭টি উইকেট।

    আর ভারতের তারকা ক্রিকেটার হরভজন সিং আপাতত রয়েছেন সার্বিক তালিকার পাঁচ নম্বরে। ১৬৩ ম্যাচে ১৫০টি উইকেট নিয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ