ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়াল

    বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে এ ভাইরাসে মারা গেছেন ৩৩ লাখের বেশি মানুষ। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এরই প্রভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ১২৭ জনে।

    নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ২৬ হাজার ২২৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ কোটি ৩ লাখ ২২ হাজার ৮০৬ জনে। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৮৭৫ জন। বুধবার (১২ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

    বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ১৩৮ জন।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জনের। মোট মৃত্যু দাাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনে। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৬৫০ জন।

    তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭১১ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ১৯১ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ