ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • ছেলে মেয়েদের নিয়ে যুক্তরাষ্ট্র যাবেন সাকিব

    ছেলে মেয়েদের নিয়ে যুক্তরাষ্ট্র যাবেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। পারিবারিক কারণে শেষ পর্যন্ত টেস্ট খেলা নাও হতে পারে তার। ছেলে মেয়ে নিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে হতে পারে তার। 

    বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'সাকিব এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। তার পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়লেও ক্যান্সার আক্রান্ত শাশুড়ি হাসপাতালে। তার স্ত্রী মায়ের কাছে থাকেন। আর ছেলে মেয়েদের দেখাশোনা করেন সাকিব। আবার যুক্তরাষ্ট্রে বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে। শাশুড়িকে যুক্তরাষ্ট্রে নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও নেই। সেক্ষেত্রে বাচ্চাদের নিয়ে সাকিবকেই যেতে হতে পারে যুক্তরাষ্ট্রে।'

    পরিবারের সদস্যদের অসুস্থতার ভেতরেই দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলেন সাকিব। সিরিজ জিতে দেশে ফেরেন তিনি। টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন, পারিবারের সবাই সুস্থ হলেই দক্ষিণ আফ্রিকা ফিরে যাবেন দ্বিতীয় টেস্ট খেলতে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ