ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পিরোজপুরে পৌর আ'লীগের শোভাযাত্রা ও আনন্দ মিছিল

    পিরোজপুরে পৌর আ'লীগের শোভাযাত্রা ও আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল-২০২২ সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও পথসভা করেছে পিরোজপুর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

    বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্ত্বর থেকে পৌর আওয়ামীলীগের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনক্লাব সড়কে বিলাস চত্ত্বরে পথসভায় মিলিত হয়। 

    আনন্দ শোভাযাত্রায় শেষে পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক খান মোঃ আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর সাদুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু। 

    এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় আজ পিরোজপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল-২০২২ সংসদে পাস হয়েছে।

    উল্লেখ্য, শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার (২৯ মার্চ) বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিলে বলা হয়েছে, পিরোজপুর সদরে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি চার বছর মেয়াদের জন্য দুজন উপ-উপাচার্য নিয়োগ করবেন। যাদের একজন অ্যাকাডেমিক, আরেকজন প্রশাসনিক কার্যক্রম দেখবেন। 
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ