ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • মঠবাড়িয়া উপজেলা অখন্ড রাখার দাবিতে বিক্ষোভ মিছিল 

    মঠবাড়িয়া উপজেলা অখন্ড রাখার দাবিতে বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী, ধানীসাফা, মিরুখালী ও বড় মাছুয়া ইউনিয়ন কেঁটে পাশ্ববর্তি ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ও তেলিখালী ইউনিয়নের সাথে সংযুক্ত করে তেলিখালীতে আলাদা একটি থানা গঠন করার পায়তারার প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি ও অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন সর্বদলীয় প্রতিনিধি ও সর্বাস্তরের জনগণ। এতে উপজেলা আ'লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের দুই শহস্রাধিক লোক অংশ গ্রহণ করেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আ'লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিরোজপুর জেলা আ'লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল, উপজেলা আ'লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, ফারুক উজ জামান, উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর জাতীয় পার্টির সভাপতি প্রভাষক ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমাযূন কবির, উপজেলা আ'লীগ দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমূখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ