ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের গোয়েন্দা প্রধান বরখাস্ত

    ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের গোয়েন্দা প্রধান বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে পূর্বাভাস না দেওয়ায় পদ হারালেন ফ্রান্সের গোয়েন্দা প্রধান জেনারেল এরিক ভিদাউদ। বৃহস্পতিবার ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’।

    প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক জেনারেল ভিদাউদকে ‘অপ্রতুল ব্রিফিং’ এবং ‘দক্ষতার অভাব’ এর কারণে বরখাস্ত করা হয়েছে।

    ফ্রান্সের চিফ অব ডিফেন্স স্টাফ থিয়েরি বুরখার্ড স্থানীয় ‘লে মন্ডে’ পত্রিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন। ভিদাউদকে তখনই বরখাস্ত করা হয়েছে যখন ফরাসি গোয়েন্দা সংস্থাগুলো  বুঝতে পেরেছে যে, এটি ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে ভুল বিশ্লেষণ করা হয়েছে, যা মার্কিন মূল্যায়নের বিপরীতে চলেছিল।

    উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বৃহস্পতিবার ৩৬তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ