ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • কাতার বিশ্বকাপের বল 'আল রিহলা'

    কাতার বিশ্বকাপের বল 'আল রিহলা'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাবুলানি, ব্রাজুকা, টেলস্টারের পর বিশ্বকাপের নতুন বল এলো 'আল রিহলা'। কাতার বিশ্বকাপে মেসি-রোনালদোর পায়ে যে বল ছন্দ তুলবে, তারই নাম এবার এডিডাস রেখেছে 'আল রিহলা'। আরবি এই নামের কাছাকাছি বাংলা 'যাত্রা'। 

    স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারী সংস্থা এডিডাসের পক্ষ থেকে কাতার বিশ্বকাপের এই বল বাজারে এনেছে। তাদের দাবি, ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত যে কোনো বলের চেয়ে হাওয়ায় সবচেয়ে দ্রুতগতিতে ছুটতে পারবে এই আল রিহলা। কাতারের ঐতিহ্যবাহী স্থাপত্য, নৌকা এবং তাদের জাতীয় পতাকার রঙের ছোঁয়া রাখা হয়েছে এবারের বিশ্বকাপ বলে। 

    'দিন দিন ফুটবল খেলায় গতি বাড়ছে। খেলোয়াড়দের দ্রুততার সঙ্গে বলের ব্যাপারেও আমরা গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যের ব্যাপারটি মাথায় রেখেছি।' এডিডাসের ডিজাইনার ফ্রানজিসকা লোফেনম্যানের দাবি, এবারের বিশ্বকাপে আল রিহলা পায়ে ছন্দ বাড়াবে ফুটবলারদের। যুক্তরাষ্ট্রের বাজারে ১৬৫ ডলার আর যুক্তরাজ্যে এই বলটি পাওয়া যাবে ১৩০ পাউন্ডে। ১৯৭০ বিশ্বকাপ থেকে এডিডাস তাদের সরবরাহকৃত বলের ভিন্ন ভিন্ন নাম দিয়ে আসছে। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এবারের কাতার বিশ্বকাপের জন্য তাদের উপহার এই 'আল রিহলা'।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ