ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • পুতিনের উপদেষ্টারা সত্য বলতে ভয় পান: যুক্তরাষ্ট্র

    পুতিনের উপদেষ্টারা সত্য বলতে ভয় পান: যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার উপদেষ্টাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাদের চরম ব্যর্থতার কথাও উপদেষ্টারা পুতিনকে জানাতে ভয় পাচ্ছেন। একই সঙ্গে তাকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতির ওপর বিরূপ প্রভাব সম্পর্কেও অবগত করা হচ্ছে না।

    যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছে, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনারা হতাশ। তারা সরঞ্জামের অভাব এবং কমান্ডারদের নির্দেশ পালন করতে অস্বীকার করছে।

    হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড দাবি করেছেন, ভ্লাদিমির পুতিন সামরিক বাহিনীর দ্বারা বিভ্রান্ত হয়েছেন। ফলে পুতিন ও তার সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করা রাশিয়ার জন্য কৌশলগত ভুল এবং একই সাথে এটি দেশটিকে দীর্ঘমেয়াদে দুর্বল করেছে। পাশাপাশি রাশিয়া দিন দিন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

    অন্যদিকে, ইউক্রেনের সেনারা চেরনিহিভ ও কিয়েভের আশপাশের কিছু এলাকা রুশ সেনাদের থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ