ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাল ভোরে আসছে চীনের উপহারের টিকা

    কাল ভোরে আসছে চীনের উপহারের টিকা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের উপহারের ৫ লাখ টিকার চালান বুধবার (১২ মে) ভোরে ঢাকায় আসছে। মঙ্গলবার (১১ মে) ঢাকার চীনা দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

    চীনা দূতাবাস সূত্র জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১ টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা হবে। বুধবার ভোর সাড়ে ৫ টায় বিমানটি ঢাকায় পৌঁছাবে।

    বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সেই টিকার চালান এরই মধ্যেই বিশেষ ফ্লাইটে উঠানো হয়েছে। এর আগে সোমবার টিকা নিয়ে একটি কভার্ডভ্যান বেইজিং এয়ারপোর্ট নেওয়া হয়।

    ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ লক্ষ্যে ৫ লাখ সিনোফার্ম টিকা দেবে। এ টিকা আগামী ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ