ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভান্ডারিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা 

    ভান্ডারিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার সকালে উপজেলা প্রশাসন ও ব্রাক এর যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম বাধা, যা প্রতিরোধে আরো কার্য়করী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
     
    সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম, এ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না,ব্রাক এর মো. হারুন অর রশিদ,উজ্জল মালাকার,ওয়ার্ল্ডভিশনের উজ্জল প্যাট্রিক কোয়াইর,এসডিএফের এ কে এফ আতাউল ইসলাম, কাজী মাওলানা রফিকুল ইসলাম, নুরমোহাম্মদ প্রমুখ।
            
     সমন্বয় সভায় বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহনে সামাজিক সচেতনতা বৃদ্ধি,জন্মসনদ যাচাই বাছাই, বয়স নির্ধারণে নোটারী বা এফিডেভিট সঠিক ভাবে করা,থানার শিশু সুরক্ষা সেল ও প্রশাসনের শিশুবান্ধব দপ্তরকে গতিশীল করা এবং সর্বপরি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া ভূক্তভোগীদের আত্মসুরক্ষায় ১০৯ এবং ৯৯৯ হেল্প লাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ