ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • দলের সবাই বিশ্বমানের বোলার হতে চাই: তাসকিন

    দলের সবাই বিশ্বমানের বোলার হতে চাই: তাসকিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দারুণ সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। বছর শুরু করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছে আফগানিস্তানকে। ড্র করেছে টি-২০ সিরিজে। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় এখন বাংলাদেশ। প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ হারানোর আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল ডারবানের কিংসমিডে প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। 

    নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায়ও সফলতা এসেছে পেসারদের হাত ধরে। পেসাররাও এমন পারফরম্যান্সের চর্চাটা ধরে রাখতে চান। দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার তাসকিন আহমেদ এক ভিডিও বার্তায় জানান, দলের সব পেসার বিশ্বমানের বোলার হতে চায়। 

    তাসকিন বলেন, ‘গত ২ বছর ধরে আমরা ফাস্ট বোলার প্রত্যেকে কষ্ট করছি এবং আমাদের উন্নতি হচ্ছে। আরও উন্নতি করতে হবে। আমরা চাই দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি। সেই সামর্থ্যও আমাদের আছে। আমরা ইউনিট হিসেবে কাজ করছি। কোচরাও অনেক সাহায্য করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে এগোতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করব বলে আশা করছি।’

    সঙ্গে যোগ করেন তাসকিন, ‘বড় বোলার হতে হলে কোন পিচে কীভাবে বোলিং করতে হয় সেটা আমাকে জানতে হবে। আগের থেকে একটু শিখেছি, তবে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আরও অনেক স্কিলফুল হতে হবে। পিচ বা কন্ডিশন কখনোই আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এটা নিয়ে অজুহাত দিলে হবে না। যেকোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো করার সামর্থ্য থাকতে হবে। সেটার চেষ্টাই করছি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ