ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি ডলার চায় শ্রীলঙ্কা

    বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি ডলার চায় শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মহামারির কারণে পর্যটন খাত ও প্রবাসী আয় ধাক্কা খাওয়ায় সম্প্রতি দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সবচেয়ে বড় সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় দেশটিতে মারাত্মক অর্থনৈতিক ও জ্বালানি-সংকট তৈরি হয়েছে। হাজারো মানুষ ফিলিং স্টেশনের সামনে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

    প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মুদ্রা বিনিময় সংকটের কারণে আমদানি বিধিনিষেধ থাকায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বল্পতা দেখা দিয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি মার্কিন ডলার আর্থিক সুবিধা চেয়েছে শ্রীলঙ্কা। এর আগেও, বৈদেশিক মুদ্রার সঙ্কট কাটিয়ে উঠতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একই ধরনের সুবিধা দিয়েছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মঙ্গলবার শ্রীলঙ্কান ডেইলি মিরর অনলাইন এ খবর দিয়েছে। 

    জানা গেছে, এটি দুই দেশের মধ্যে কারেন্সি সোয়াপ ব্যবস্থা বা মুদ্রা বিনিময় প্রথায় হবে। 

    এর আগে গত বছরের মার্চ মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট  মাহিন্দ রাজাপাকসের অনুরোধে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটিকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

    এদিকে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ভারতের কাছ থেকে ১৫০ কোটি মার্কিন ডলারের নতুন ঋণসীমা চেয়েছে শ্রীলঙ্কা সরকার। স্থানীয় সময় সোমবার দ্বীপরাষ্ট্রটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ