ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • বলিভিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল

    বলিভিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে ০-৪ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। বুধবার ভোরে বলিভিয়ার রাজধানী লাপাজে সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন রিচার্লিসন, বাকি দুই গোল পাকুয়েতা ও গিমারেসের। 

    ম্যাচে নেইমারকে ছাড়াই লাপাজের উচ্চতার চ্যালেঞ্জ দারুণভাবে সামাল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। একই সঙ্গে বলিভিয়াকে হারিয়ে ভাঙল আর্জেন্টিনার সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। নিশ্চিত করল শীর্ষে থাকা।
    এ জয়ে ১৭ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ৪৫। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার ৪৩ পয়েন্ট ছিল লাতিন অঞ্চলের আগের সর্বোচ্চ। যা এবার ভেঙে দিল ব্রাজিল।

    ম্যাচজুড়েই আধিপত্য নিয়ে খেলতে নামা ব্রাজিল প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ম্যাচে ২৪ মিনিটে ব্রুনো গিমারেসের দারুণ পাস ধরে প্লেসিং শটে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ায় রিচার্লিসন। অ্যান্থনির বুদ্ধি তৃপ্ত পাসে গোলমুখে আলতো টোকায় বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

    বিরতি থেকে ফিরে এসে আরও আক্রমণাত্মক ব্রাজিল। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রুনো গিমারেস। লুকাস পাকুয়েতার বাড়ানো বলে ডান পায়ের শটে গোল করেন নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার। ব্রাজিলের জার্সি গায়ে এটি তার প্রথম গোল। 

    নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা এক মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং ব্রাজিলের চতুর্থ গোল এনে দেন রিচার্লিসন।

    ১৭ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াল ৪৫ পয়েন্ট। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। দুটি দল আগেই কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ