ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • উড়ন্ত জার্মানিকে থামাল নেদারল্যান্ডস

    উড়ন্ত জার্মানিকে থামাল নেদারল্যান্ডস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা আট ম্যাচ জিতে উড়তে থাকা জার্মানিকে থামাল নেদারল্যান্ডস। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মানির।

    মঙ্গলবার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। প্রথমার্ধে জার্মানিকে এগিয়ে নেয় থমাস ম্যুলার। দ্বিতীয়ার্ধে ডাচদের সমতায় ফেরান স্টেভেন বার্গউইন।

    গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের কাছে হারার পর দায়িত্ব নেওয়া কোচ হান্স ফ্লিকের অধীনে অপরাজিতই থাকল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    প্রথমার্ধের যোগ করা সময়ে জার্মানিকে এগিয়ে নেন ম্যুলার। বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন এই অভিজ্ঞ ফুটবলার। এরপর ৬৮তম মিনিটে সমতায় ফেরে ডাচরা। বদলি নামার ১০ মিনিটের মধ্যেই বার্গউইন ডান দিকের বাইলাইনের কাছ থেকে ডেনজেল ডামফ্রিসের পাসে জোরাল শটে বল জালে পাঠান। বাকি সময়ে আর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি।  

    দুই দলেরই পরবর্তী মিশন আগামী জুনে উয়েফা নেশন্স লিগে। যেখানে জার্মানির প্রথম প্রতিপক্ষ ইতালি। আর নেদারল্যান্ডস খেলবে বেলজিয়ামের বিপক্ষে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ