ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড

    সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খজুফে মঙ্গলবার রাতে বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে সুইডেনকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে পোল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেয় পোল্যান্ড তারকা লেভানডোভস্কি। শেষদিকে এসে পিওতর জিয়েলিন্সকির গোলে ব্যবধান ২-০ করে জ্লাতান ইব্রাহিমোভিচদের প্রতিযোগীতা থেকে বিদায় করে পোল্যান্ড।

    গোলশূণ্য প্রথমার্ধের পর মাঠে নেমেই পোল্যান্ডকে এগিয়ে নেন লেভানেডোভস্কি। ৪৮তম মিনিটে জোকোস ক্রিখোভিয়াক বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। দারুণ স্পট কিকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার। ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেয়েলিন্সকি। সুইডিশ ডিফেন্ডার মার্কান দানিয়েলসনের ভুলে বল পেয়ে বক্স থেকে দ্রুতগতির শটে জাল খুঁজে নেন নাপোলি মিডফিল্ডার।

    দলের কোনো উন্নতি না দেখে ৭৯তম মিনিটে দানিয়েলসনের বদলে ইব্রাহিমোভিচকে মাঠে নামান সুইডিশ কোচ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো আক্রমণে ধার বাড়ায় পোল্যান্ড। অবশ্য পরবর্তীতে আর কোনো গোল করতে পারেনি তারা। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট কাটল পোল্যান্ড।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ