ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু
  • ফার্নান্দেসের জোড়া গোলে বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল

    ফার্নান্দেসের জোড়া গোলে বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফের ফাইনালে বাঁচা-মরার লড়াইয়ে নর্থ মেসিডোনিয়াকে ০-২ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল। দুটি গোলই করেন ব্রুনো ফার্নান্দেস।

    মঙ্গলবার রাতে ঘরের মাঠে প্লে-অফের ফাইনাল জিতে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের টিকিট পেল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। 

    বাঁচা-মরার ম্যাচে আক্রমণাত্মক শুরু করে ২০১৬ ইউরোর চ‍্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগিজরা। কিন্তু নুনো মেন্দিসের দেওয়া দারুণ পাস পায়ে লাগাতে পারেননি ব্রুনো ফার্নান্দেস ও রোনালদো। 
    চতুর্দশ মিনিটে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি রোনালদো। দিয়াগো জোটা থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। দশ মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল হেডে অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি জোটা।

    ৩২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগাল। নর্থ মেসিডোনিয়া ডিফেন্ডারের ভুল পাস পেয়ে ফার্নান্দেস রোনালদোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে জাল খুঁজে নেন সহজেই। ৪০তম মিনিটে রোনালদোর দেওয়া পাস কাজে লাগাতে পারেনি জোটা। এগিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল।  

    বিরতির পর আক্রমণে না যেতে পারলেও নিজেদের রক্ষণভাগ সামলে রাখার প্রচেষ্টা চালিয়ে যায় নর্থ মেসিডোনিয়া। ৫৪তম মিনিটে জোটার করা ফাউল থেকে ফ্রি-কিক পায় দলটি। কিন্তু বার্দির করা শট ঠেকিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড পেপে। 

    ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস। জোটার ক্রস থেকে হাফ ভলিতে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। পরবর্তীতে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফের্নান্দো সান্তোসের দল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ