ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • নিজ বাড়িতে পুলিশ সদস্যের আত্ম হনন

    নিজ বাড়িতে পুলিশ সদস্যের আত্ম হনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরে কর্মরত এক পুলিশ সদস্য কুড়িগ্রাম জেলার রৌমারী নিজ বাড়িতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন বলে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন।

    সোমবার বিকেল ৪টার দিকে পুলিশ কনস্টেবল আব্দুর রহিম (৩৮) তার শোবার ঘরের পাশে ধান রাখার গোলা ঘরে বাশের ধরনার সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। মৃত আব্দুর রহিম উপজেলার দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২নং পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি ২৮দিনের ছুটি নিয়ে তার নিজ জেলা কুড়িগ্রামের রৌমারীর বাড়িতে আসেন। 

    মৃত পুলিশ কনস্টেবলের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। পরিবারের কাউকে না জানিয়ে তিনি ধানচাল রাখার ঘরের ভেতরে প্রবেশ করে আত্মহত্যা করেন।
    এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়।

    পারিবারিকভাবে জানা গেছে, তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। তবে থানায় রাতেই এজন্য একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ময়না তদন্ত শেষে মরদেহ এলে পারিবারিকভাবে তার মরদেহ দাফন করবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ