ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • বাংলাদেশি পেসারদের দেখে অবাক ডোনাল্ড

    বাংলাদেশি পেসারদের দেখে অবাক ডোনাল্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে তাদের ঘরের মাঠে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজেও জিততে পারে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান ডোনাল্ড। 

    বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পাওয়া ডোনাল্ড বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের সেরা দলকে হারানোই বলে দেয়, পেসারদের মানসিকতা কেমন। এ অর্জনও যে সম্ভব, সেটা ওরা প্রমাণ করেছে। নিউজিল্যান্ডেও বাংলাদেশের পেসাররা নিজেদের প্রমাণ করেছে। খুব সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকাকেও তাদের মাটিতে হারাবে বাংলাদেশ।

    ডোনাল্ড আরও বলেন, আমি অবাক হয়েছি বাংলাদেশি পেসারদের দেখে। ওদের চেষ্টা ভালো লাগছে। ওরা খেলাটাকে কীভাবে খেলতে চায়, এটা দেখে ভালো লাগছে। আর ওরা সবাই খুবই ভালো শ্রোতা। ওরা এখানকার কন্ডিশনের সুবিধাটা ভালোভাবেই নিতে পেরেছে। ওয়ানডেতে খুব আগ্রাসী মেজাজে থেকে ভালো বোলিং করেছে। পরিকল্পনাগুলোও খুব ভালোভাবে মেনেছে।
    তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকাকে রাবাদা, নরকিয়া, এনগিডিকে ছাড়া খেলতে হবে। এটা ওদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে ওদের ব্যাকআপ সিমাররাও ভালো করবে। ডুয়াইন অলিভিয়ে পেস আক্রমণের নেতৃত্ব দেবে। ডুপাভিলন হয়তো দলে যোগ দেবে। আমার মনে হয়, টেস্ট সিরিজে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ