ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • মেসিকে ফেরানো বিবেচনাতেও নেই

    মেসিকে ফেরানো বিবেচনাতেও নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি মৌসুমে দুই বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। মূলত বার্সেলোনার অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে তাকে ছাড়তে হয়। পিএসজিতে যাওয়ার পর খুব একটা আনন্দে দেখা যাচ্ছে না মেসিকে। তবে মেসিকে ফেরার ব্যাপারটি বার্সার বিবেচনাতেও নেই, এমনটিই জানালেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।

    আরএসি ওয়ানকে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে কোনো ধরনের যোগাযোগ হয়নি। আমি তার সঙ্গে কথাও বলিনি। এখানে কোনো ব্যক্তিগত যোগাযোগ হয়নি। সে প্যারিসে আছে। কিন্তু আমি তাকে এখনও স্নেহের সঙ্গে মনে রেখেছি। আমি জানি কী বলা হচ্ছে কিন্তু তার সঙ্গে কথা হয়নি।’

    ‘আমার কাছের মানুষদের মন্তব্যও শুনেছি আমি। মেসি বা তার আশেপাশের কারো কাছ থেকে ফেরার ব্যাপারে কোনো বার্তা পাইনি। সত্যিটা হচ্ছে এই মুহূর্তে আমরা এমন কিছু বিবেচনার মধ্যেও রাখছি না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ