ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • আইপিএল: কেন সবচেয়ে দামি, প্রথম ম্যাচেই বোঝালেন ঈশান

    আইপিএল: কেন সবচেয়ে দামি, প্রথম ম্যাচেই বোঝালেন ঈশান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইপিএল-২০২২ এর মেগা নিলাম শেষে চর্চা একজনকে নিয়েই। তিনি তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। ১৫ কোটি ২৫ লাখ টাকায় ঈশানকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। একবারের জন্য তাকে হাতের বাইরে যেতে দেয়নি মুম্বই। কেন এই তরুণ ক্রিকেটারের ওপর এতটা ভরসা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স থিঙ্ক ট্যাঙ্কের? উত্তরটা আইপিএলের প্রথম ম্যাচে দিলেন ঈশান। 

    রবিবার (২৭ মার্চ) দিল্লির বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে সঙ্গে ওপেন করতে নামলেন। দিল্লির বোলাররা তাকে প্যাভেলিয়ানে ফেরাতে পারলেন না। ৪৮ বলে অপরাজিত ৮১ রানের ইনিংসটা সাজানো ছিল ১১টি চার ও ২টি ছক্কায়। স্ট্রাইক রেট ১৬৮.৭৫। পৃথ্বী শ্বাহ এর একটা দুরন্ত ক্যাচও ধরলেন। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারেনি। তবে ব্যাট হাতে আর গ্লাভস হাতে ঈশান বুঝিয়ে দিলেন কেন তিন এবারের লিগের সব থেকে দামি ক্রিকেটার।

    গত দুইটি মৌসুম থেকেই ঈষান আইপিএলে বড় নাম। ২০২০ সালে মুম্বাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকাও নিয়েছিলেন ঈশান। তবে একজন তরুণ ক্রিকেটার ‘প্রতিভা’ থেকে ‘প্রতিষ্ঠা’ এর মাঝে হারিয়ে যান। ঈশানের সামনে সেই লড়াইটাই ছিল। প্রতিষ্ঠা পাওয়ার দৌড়ে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। এর মাঝেই জাতীয় দলে ডাক পাওয়া। টিম ইন্ডিয়ার জার্সিতে টি-২০ বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাওয়া। যে কয়টা সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন ধোনির রাজ্যের তরুণ কিপার।
    এবারের মৌসুমটা শুধু যে নিজেকে প্রমাণ করার মৌসুম তা নয়, ব্যাট হাতে বা গ্লাভস হাতে প্রতিপক্ষের দেওয়া চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি ঈশান চাপ নিতে হবে, সব থেকে দামি ক্রিকেটার হওয়ার তকমার চাপটাও। ঈশান কতটা এগোবেন সেটা সময় বলবে। তবে এখন তার পারফরম্যান্স যে বলছে, সেটা হল ১৫ কোটি টাকা তার মাথাটা ঘুড়িয়ে দেয়নি। বরং প্রথম ম্যাচটা দেখাল সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিণত হয়ে উঠেছেন ঈশান। 

    ইনিংসে ওপেন করতে নেমেছিলেন। শুরু থেকে মারমার কাটকাট ব্যাটিং শুরু করেননি। যখন রোহিত একদিক থেকে বড় শট নিচ্ছেন, ইশান তখন উইকেটে টিকে থাকার কাজটা করলেন। আর স্লগ ওভারে এসে দলকে নিয়ে গেলেন ১৭৭ পর্যন্ত। লুজ বলে শট নিলেন, প্রয়োজনে সিঙ্গেলস নিয়ে স্কোর বোর্ড চালিয়ে নিয়ে গেলেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মুগ্ধ প্রথম ম্যাচে ঈশানের পারফরম্যান্স দেখে। এই ছন্দটা এখন ধরে রেখে ঈশানকে প্রমাণ করতে হবে তিনি সত্যিই মূল্যবান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ