ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্বরূপকাঠিতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    স্বরূপকাঠিতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠিতে দুই কেজি গাঁজাসহ দেলোয়ারা বেগম (৪৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে পিরোজপুরের মাদকদব্য নিয়ন্ত্রক অধিদপ্তর। 

    এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

    জানাগেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক মো. জামাল হোসেনের নেতৃত্বে উপজেলার ইন্দ্রেরহাট বন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় অপর আসামী দেলোয়ারার স্বামী মো. জহিরুল হক (৬০) ও ছেলে মো. বেল্লাল হোসেন (২৪) পালিয়ে যায়। দেলোয়ারা পুর্ব সোহাগদল গ্রামের জহিরুল হকের স্ত্রী। পিরোজপুরের মাদকদব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন নেছারাবাদ থানায় তিনজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ