ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

    পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বনাট্য দিবসে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মানববন্ধন করেছে জেলার সাংস্কৃতিক কর্মীরা। রবিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এর আগে সরকারি অডিটোরিয়ামের নাটক পাড়া থেকে  বিশ্বনাট্য দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেন তারা। নাট্যদল ভূমিজ এই মানববন্ধনের আয়োজন করে।

    ভূমিজের উপদেষ্টা ও উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আবু তোয়াবুর রহমান, বেসরকারী সংস্থা পরস্পরেরর নির্বাহী পরিচালক আক্তারুন্নাহার সাকি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় শাখার আহবায়ক আনোয়রুল ইসলাম খায়ের, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় জেলা শিশু কর্মকর্তা মো. আক্তারুজ্জামান,  ভুমিজ নাট্যদলের সভাপতি সরকার হায়দার, বাংলাদেশ যাত্রা ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সরকার, দিশারী নাট্যদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিদ্রোহী শিশুকিশোর থিয়েটারের সভাপতি রহিম আব্দুর রহিম, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের শহিদুল্লাহ রিপন, ভূমিজ নাট্যদলের  সিনিয়র সহসভাপতি হাজ্জাজ তানিন, প্রত্ন সম্পদ রক্ষা আন্দোলনের কামরুজ্জামান টুটুুল,পঞ্চগড় বাউল পরিষদের সভাপতি শাহজাহান প্রমুখ। ভূমিজের যুগ্ন সম্পাদক মোস্তাক আহমেদ আয়োজটি সঞ্চালনা করেন। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ