ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পিরোজপুর ক্রিকেট একাডেমীর উদ্বোধন করলেন পৌর মেয়র

    পিরোজপুর ক্রিকেট একাডেমীর উদ্বোধন করলেন পৌর মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কেক কেটে পিরোজপুর ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক।

    পিরোজপুর ক্রিকেট একাডেমীর সভাপতি নুরুল হুদা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, রুপালী ব্যাংক হুলারহাট শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম।

    পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান মালেক বলেন, অতীতের ন্যায় যেভাবে পিরোজপুর ক্রিকেট একাডেমীর সাথে ছিলাম বর্তমানেও তেমনই থাকবো। মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হলে ক্রিকেট প্রশিক্ষণের অন্যতম সংগঠন পিরোজপুর ক্রিকেট একাডেমীর বিকল্প নেই। আমি ব্যাক্তিগতভাবে পিরোজপুর ক্রিকেট একাডেমীর পাশে থাকবো। সকল অভিভাবকদের উচিত তার সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে পাঠানো। তাই ক্রিকেট প্রশিক্ষণের অন্যতম সংগঠন পিরোজপুর ক্রিকেট একাডেমীর পাশে থেকে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেয়া। আজকের শিশুরাই আগামী দিনের সাকিব, তামিম, মুশফিক হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। তাই সকল অভিভাবকদের তার সন্তানকে খেলার মাঠে ফিরিয়ে আনার আগ্রহ তৈরী করতে হবে।

    উল্লেখ্য, ওইদিন ক্রিকেট একাডেমীতে প্রশিক্ষনের জন্য দুই শতাধিক শিক্ষার্থী ফরম নিয়ে ভর্তি হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ