ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • রূপপুর প্রকল্পে কাজাখস্তানের নাগরিক খুন, আটক ৩

    রূপপুর প্রকল্পে কাজাখস্তানের নাগরিক খুন, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত এক কাজাখস্তানের নাগরিক খুন হয়েছেন। শনিবার সন্ধ্যার পর রূপপুর প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসন গ্রিনসিটি ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হত্যার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় ৩ বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    পুলিশ জানায়, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাদের মধ্যে মারামারির এক পর্যায়ে এই খুনের ঘটনা ঘটে। নিহত ওই কাজাখস্তানের নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

    পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘটনার পরপরই পুলিশ উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে যায় এবং সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারামারির সময় আরও একজন কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঈশ্বরদী থানায় আনা হয়েছে।

    অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিহত কাজাখস্তান নাগরিকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে ৪-৫টি আঘাতের চিহ্ন রয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না বলে জানান তিনি।

    ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। তবে তদন্ত করলে সব তথ্যই পরিস্কার হয়ে যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ