ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • মঠবাড়িয়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবসে আলোচনা সভা

    মঠবাড়িয়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবসে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা শ্রমিক লীগ গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহম্মেদ।

    ২৫ মার্চ সন্ধ্যায় পৌর শহরের ব্যাংকপাড়া উপজেলা আ‘লীগ কার্যালয় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি মো. আরিফ উল হক, প্রচার সম্পাদক মো. ফজলুল হক মনি, যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, যুবলীগ নেতা বাবু শরীফ, আরিফুর রহমান সোহাগ. শাহ আলম শিকদার, শ্রমিক লীগ নেতা নাসির জমাদ্দার, আসলাম জমাদ্দার, ইসমাইল হোসেন প্রমুখ।

    কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহম্মেদ বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হচ্ছে। আগামী ৪১ সালে দেশ হবে সমৃদ্ধিশালী। দেশ বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য শ্রমিক লীগকে আরো শাক্তিশালী হয়ে এগিয়ে চলার আহবান জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ