ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • গমখেতে মিলল ফুটফুটে নবজাতক

    গমখেতে মিলল ফুটফুটে নবজাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের লালপুরে গমখেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৫ মার্চ) ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকার একটি গমখেত থেকে নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকার বাবুল হোসেন প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। আজ ভোরে রাধাকান্তপুরে রাস্তার পূর্ব পাশ দিয়ে যাওয়ার সময় রঙিন কাপড়ে মোড়ানো একটি ফুটফুটে নবজাতককে দেখতে পান তিনি। নবজাতকটিকে উদ্ধার করে বাবুল হোসেন তার বাড়িতে নিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। 

    লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। সে শারীরিকভাবে সুস্থ আছে।

    লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। এখন সে বাবুল হোসেনের পরিবারের হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ