ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • গৌরনদীতে দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান

    গৌরনদীতে দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার দ্বিতীয় ঢেউয়ে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৬টি গ্রামের সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহ্য়া ও কর্মহীন দুই শতাধিক পরিবারকে মঙ্গলবার খাদ্য সহায়তা ও ঈদ উপহার প্রদান করেন। 

     সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনুর নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে সকাল ১০টায় সামাজিক দুরত্ব বজায় রেখে গৌরনদী উপজেলার নাঠৈ, দক্ষিন নাঠৈ, উত্তর নাঠৈ, চাঁদশী, পশ্চিম শাওড়া ও গৈলা গ্রামের দুস্থদের মাঝে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এসব সামগ্রী বিতরণ করেন। 

    এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস এস,এম, মহিউদ্দিন বাদশা, সমাজকল্যান সম্পাদক এস,এম হাবিবুর রহমান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ক্লিনিক এসোসিয়েশনের সহ-সভাপতি মাহামুদুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়র”ল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ নাছিম শরীফ ।  

    খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ২৫ কেজি, আলু ৩ কেজি, মুশুরীর ডাল ২ কেজি, সয়াবিন ২ লিটার, পিয়াজ ২ কেজি, সেমাই ১ কেজি, চিনি ২ কেজি, লবন ১ কেজি, লাক্স সাবান ২টা, শাড়ী ১টা, লুঙ্গি ১টা ও মাক্স ৫টি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ