ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মঠবাড়িয়ায় পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মঠবাড়িয়ায় পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর মঠবাড়িয়ায় আশিকুর রহমান (২১) নামে এক পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের আরামবাগ মহল্লার একটি পাকা ভবনের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সাতক্ষীরা কলারোয়া থানায়।

    সে মঠবাড়িয়া পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। ঘটনাস্থলের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

    মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম জানান, আশিকুর রহমান আরামবাগ এলাকার একটি ভাঙ্গা বাসার মেসে থাকতেন। বুধবার বিকালে মেসের অন্য সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় ।

    মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। চিরকুটে আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্তের কথা উল্লেখ করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ