ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে ধান ক্ষেতে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

    আমতলীতে ধান ক্ষেতে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ খালেক মৃধা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক আঃ খালেক উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আঃ সোবাহান মৃধার ছেলে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে কৃষক আঃ খালেক বাড়ীর পাশে তার চাষকৃত ফসলী জমিতে বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি সেচ দিতে যায়। এ সময় অসতর্কতা বসতঃ ওই বৈদ্যুতিক মটারের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।  

    সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ