ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ইন্দুরকানীতে ৫ বছর পর ফেসবুকে খুজে পেল বোনকে

    ইন্দুরকানীতে ৫ বছর পর ফেসবুকে খুজে পেল বোনকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দুরকানীতে ৫ বছর পর ফেসবুকের সহায়তায় মানষিক ভারসাম্যহীন বোনকে ফিরে পেল ভাই। রোববার উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম উপজেলা পরিষদের সামনে তাকে ভাই আলামিনের কাছে হস্তান্তর করেন।

    জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার কান্তপাশা গ্রামের হাফজুর রহমান মুন্সীর মেয়ে তাছলিমা বেগম (৪২) এর ৬ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে দেয় তার পরিবার। কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়ি নেয়ার কয়েকদিন পরেই আবার বাবার বাড়ি ফিরে আসে। এরপর আর কোনদিন যাওয়া হয়নি স্বামীর ঘরে।

    পরবর্তীতে সে বিষন্নতায় মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর কোন এক সময় সে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে না পেয়ে শুরু হয় পরিবারের খোঁজাখুঁজি। কিন্তু কোন সন্ধান মেলেনি। গত কয়েক মাস পূর্বে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা একই এলাকার আনসার সদস্য রিয়াদ তাকে দেখে চিনতে পেরে তার একটি ছবি তুলে ফেসবুকে পোষ্ট দেয়। পরে তাছলিমার পরিচিতজনরা বিষয়টি ফেসবুকে দেখে তার গ্রামের ইউপি সদস্যকে জানায়। পরে ইউপি সদস্য তার পরিবারকে জানালে মঙ্গলবার তাছলিমার ভাই আলামিন তাকে নিতে আসে। উপজেলার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে পেয়ে ইউএনওর কাছে নিয়ে আসলে নিয়মানুযায়ী তাকে তার ভাইয়ের কাছে হস্তান্তর করেন।

    উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, আমার নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্যের মাধ্যমে এক মানষিক ভারসাম্যহীন নারীকে তার ভাই খুজে পেয়েছে। তাকে তার ভাইয়ের কাছে হস্তান্তর  করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ