ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় বিধবা নারীর বসতবাড়ি দখলের অভিযোগ

    মঠবাড়িয়ায় বিধবা নারীর বসতবাড়ি দখলের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রবাসি দুলাল মিয়ার মৃত্যু হয়। এদিকে তার বিধবা স্ত্রী ও কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসত বাড়ি দখল করে নিয়েছে ওই প্রবাসির ভাই ও বোন। মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মৃত. প্রবাসি দুলাল মিয়ার মেয়ে লিমা আক্তার।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা দুলাল মিয়া সৌদি আরবের কর্মরত থাকা কালীন ২০১৭ সালের ৩ জুন মারা যান। এর পর তার ছোট চাচা নজরুল ইসলাম ও ফুপু শিউলী আক্তার সকল জমি ও বাড়ি ঘর আত্মসাৎ করার জন্যে পায়তারা শুরু করে। এক পর্যায় আমার মা রীমা বেগমের নামে ভূয়া তালাকনামা তৈরী করে ও আমাদের ওপর নির্যাতন চালায়। ২০১৭ সালের ৪ নভেম্বর আমার পিতার জে.এল ৩১. গিলাবাদ মৌজার এস.এ ১৮২৯ নম্বর দাগে নির্মিত পাকা বসতবাড়ি থেকে মা ও আমাকে মারধর করে তাড়িয়ে দেয়।

    অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পৈত্রিক জমিজমার বিষয়ে আমি আদালতে একটি বন্টন মামলা করেছি। ওই মামলায় মা ও মেয়ে হাজিরা না দিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

    স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল হক রাহাত এসকল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়েকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও হয়রাণি করে আসছে নজরুল ইসলাম।

    এ মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে মা ও মেয়েকে তাদের বসতঘরে তুলে দেওয়া হয়েছিল। পরে তাদের উচ্ছেদ ও হয়রাণির বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ