ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

    গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়। গ্যাসের দাম প্রতি ঘনমিটারে তিন টাকা ১১ পয়সা বাড়িয়ে ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণ করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি (মূল্যায়ন) কমিটি। সোমবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে পেট্রোবাংলার প্রস্তাবিত দামের ওপর গণশুনানিতে এই সুপারিশ করা হয়। শুনানিতে বলা হয়, পেট্রোবাংলা গ্যাসের ঘনমিটারপ্রতি ১৫ টাকা ৩০ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে।

    কমিটির পক্ষ থেকে মূল্যায়ন কমিটির প্রধান দিদারুল আলম বলেন, ‘আমরা ২০২১-২০২২ অর্থবছরের গ্যাস আমদানির তথ্য যাচাই করেছি। সে হিসেবেই এই দামের সুপারিশ করেছি। ’

    এদিকে পেট্রোবাংলা প্রস্তাবিত দরের ওপর গণশুনানি শেষে বিকেলের অধিবেশনে গ্যাসের সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়। শুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারে ০.৪২৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবছরে ০.৭৩০৭ এবং ২০২২-২৩ অর্থবছরে ০.৮৬৫৮ টাকা করার প্রস্তাব দিয়েছে গ্যাস ট্রান্সমিশন কম্পানি (জিটিসিএল)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ