ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
  • ২৯ বছর পর নারী বিশ্বকাপে যে রেকর্ড হলো

    ২৯ বছর পর নারী বিশ্বকাপে যে রেকর্ড হলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই ইতিহাস গড়ে।

    বাংলাদেশ নারী দলের মতোই এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত একটি করে ম্যাচে জয়লাভ করেছে। নারী বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার এমন নজির হলো।

    সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করে পাকিস্তান। এ ম্যাচে জয়ের মধ্য দিয় ২৯ বছর আগের বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করল অংশগ্রহণকারী দলগুলো।

    এর আগে ১৯৭৩ সালে ৭টি টিম অংশ নিয়েছিল মেয়েদের বিশ্বকাপে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্টারন্যাশনাল একাদশ, জ্যামাইকা, নিউজিল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো এবং ইয়ং ইংল্যান্ড এই সাত দল অন্তত একটি করে ম্যাচে জিতেছিল।

    এর ২০ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেবার অংশ নিয়েছিল ৮টি দল। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ৮টি দলের মধ্যে প্রতিটি দল অন্তত একটি করে ম্যাচ জিতেছিল।

    ফের ২৯ বছর পর নারীদের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৮টি দলই কমপক্ষে একটি করে ম্যাচ জেতার নজির গড়ল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ