ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • পিরোজপুরে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

    পিরোজপুরে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার ও হেলপারসহ ২জন আহত হয়েছে। মারাত্মক আহত একজনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।

    সোমবার (২১ মার্চ) দুপুরে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের মির্ঘার গোল নামক স্থানে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে পিরোজপুরগামী এবং পিরোজপুর থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ২টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকাগামী বাসের ড্রাইভার নেছার উদ্দিন (৫৫), পিরোজপুরগামী বাসযাত্রী নাঈম (২৫) আহত হয়।

    আহতদের মধ্যে ড্রাইভার নেছার উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আহত বাসযাত্রী নাঈমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে।

    পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মোঃ মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ