ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • কাউখালীতে সাবেক রাষ্ট্রপতি এরাশাদের ৯২তম জন্ম বার্ষিকী পালিত

    কাউখালীতে সাবেক রাষ্ট্রপতি এরাশাদের ৯২তম জন্ম বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে রবিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোঃ এরাশাদ এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    জাতীয় পার্টি নেতা শহীদুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায় রফিকুল ইসলাম সেলিম, অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহম্মেদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক ওমর আলী মীর প্রমূখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পার্টি নেতা নুরুজ্জামান খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের উন্নয়নের রূপকার পল্লী বন্ধু হুসেইন মোঃ এরশাদ এর শাসন আমলে দ্রব্য মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল কিন্তু বর্তমান দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে সাধারন মানুষ দিশেহারা। আগামী ২৩ মার্চ কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে জেলা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করার আহবান জানান।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ