ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আমতলীতে ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত

    আমতলীতে ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে আমতলী উপজেলা ছাত্রলীগ।


    রবিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবুল  ইসলামের সভাপতিত্বে  মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম বাদল প্যাদা,  সাবেক সভাপতি মো. আব্দুস সোবহান লিটন.উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ মামুন সবুজ , পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সজিব, সহসভাপতি মো. ফাগুন ইসলাম, ইসফাক আহমেদ ত্বোহা,  ছাত্রলীগ নেতা প্রিন্স, শুভ, সবুজ মেলকার, রানা দফাদারসহ উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    মানববন্ধন ও পথসভায়  উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি জামাতের  দোষররা ও তাদের আশ্রয় দাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে ও বিভিন্নভাবে হয়রানী করছেন।

    সম্প্রতি উপজেলা শাখার অন্যতম নেতা ইসফাক আহমেদ ত্বোহাকে নিয়ে  মো. নবাব নামের এক মাদকাসক্ত যুবককে দিয়ে বিভিন্ন অপপ্রচার শুরু করেছেন। এই অপপ্রচার ও মিথ্যা অভিযোগের ষড়যন্ত্রকারীদের  রুখে দেয়ার জন্য আমতলী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন বলে জানান উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    পথসভায় নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে বলেন,  ভবিষ্যতে ছাত্রলীগ নিয়ে ষড়যন্ত্র করা হলে তার দাতভাঙ্গা জবাব দেয়া হবে। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদ মো. সবুজ বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে গিয়ে উপজেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী এই ষড়যন্ত্রকারীদের দ্বারা হামলা ও মামলার স্বীকার হয়েছেন।  

    তারা এখনো ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। ছাত্রলীগ নেতাকর্মীরা ষড়যন্ত্র বন্ধ করে ভাল হয়ে যাওয়ার পরামর্শ দেন। নতুবা ষড়যন্ত্রকারীদের রাজপথে মোকাবেলা করা হবে বলে হুমকি প্রদান করেন।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ