ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে সালিশ বৈঠকে বৃদ্ধাকে কুপিয়ে জখম

     আমতলীতে সালিশ বৈঠকে বৃদ্ধাকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীর কুলাইচর গ্রামে শুক্রবার দুপুরে সরকারী একটি খালের ইজারা নিয়ে দ্বন্দ্ব নিরসনের লক্ষে বসা সালিশ বৈঠকে জালাল হাওলাদার (৬০) নামে এক  বৃদ্ধাকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত জালালকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে।

    জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইচর গ্রামের দুষমি সাবানিয়া সরকারী খালে মাছ চাষের জন্য ৩ বছরের ইজারা নেয় কুলাইরচর গ্রামের সামসুল হক মৃধার ছেলে  সরকারী চাকুরিজীবি  রায়হান মৃধা  ওরফে কুদ্দুস মৃধা কৌশলে একই এলাকার  রেজাউল ওরফে রাসেদের নামে খালটি লিজ নেওয়ায়। এ খালের ইজারা নিয়ে একই গ্রামের জালাল হাওলাদারের সাথে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে একাধিক মামলা মোকদ্দমার ঘটনাও ঘটে।এ খাল নিয়ে দ্বন্দ্ব নিরসনের জন্য শুক্রবার সকাল ১১ টার দিকে কুলাইরচর গ্রামের সামসের মৃধার  বাড়িতে এক সালিশ বৈঠক বসে। এ বৈঠকে বসে জালালা হাওলাদার এবং  রায়হান  কুদ্দুস মৃধা তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রায়হান কুদ্দুস  মৃধার লোকজন জালাল হাওলাদারকে কুপিয়ে রক্তাত্ব জখম করে।  খবর পেয়ে স্বজনরা জালাল হাওলাদারকে উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করে।

    জালাল হাওলাদার অভিযোগ করে বলেন, সালিশ বৈঠকে বসে রায়হান কুদ্দুস মৃধাও মাসুদ মৃধার নেতৃত্বে  আমাকে কুপিয়ে জখম করে। অভিযুক্ত রায়হান  কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এবং আমার কোন লোকজন জালাল হাওলাদারকে কুপিয়ে আহত করেনি।

    আমতলী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুন নাহার বলেন, আহত জালাল হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ