ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: ৫ দিনেও গ্রেপ্তার হয়নি আসামী

    মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: ৫ দিনেও গ্রেপ্তার হয়নি আসামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী (৩৪) কে অপর এক প্রবাসি হাত-পা বেধে জোর পূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রবাসির স্ত্রী বাদি হয়ে ১৪ মার্চ রোববার রাতে প্রতিবেশী হাফিজুর রহমানের (৪২) বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

    অভিযুক্ত হাফিজুর রহমান পলাতক থাকায় তাকে ৫ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হাফিজুর উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের ইয়াসিন হাওলাদারের পুত্র।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশেী সিঙ্গাপুর প্রবাসী চাচা শ^শুর হাফিজুর ওই প্রবাসির স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ৪ মার্চ বিকেলে প্রবাসির স্ত্রীকে বাড়িতে একা পেয়ে কৌশলে হাত-পা বেধে ধর্ষণ করা হয়। এ সময় প্রবাসির স্ত্রী আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে কোমড়ে ও পিঠে আঘাতও পান।

    এব্যপারে অভিযুক্ত হাফিজুর রহমানের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার ভাবী (নাম বলতে অনিচ্ছুক) জানান, জমি সংক্রান্ত বিরোধে একটি সাজানো মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করা হচ্ছে।

    এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার তদন্ত অব্যাহত আছে ও আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ