ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তারা

    ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টরিয়া ন্যূল্যান্ড। তাঁর সাথে থাকবেন দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়ার জন্য প্রতিরক্ষা সম্পর্কিত ডেপুটি আন্ডার সেক্রেটারি এ্যামান্ডা ডরি-সহ পদস্থ কর্মকর্তরা। 

    ১৯ মার্চ শুরু ৫ দিনের এ সফরসূচিতে ভারত এবং শ্রীলংকাতেও যাবেন এই প্রতিনিধি দলটি। তারা বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকার মন্ত্রীসহ শীর্ষস্থানীয় আমলা ছাড়াও সুশীল সমাজ এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীগণের সাথেও বৈঠকে মিলিত হবেন বলে স্টেট ডিপার্টমেন্ট ১৮ মার্চ জানিয়েছে। 

    দ্বি-পাক্ষিয় বৈঠক-সংলাপে বাংলাদেশ ও শ্রীলংকার সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনার পর এই সম্পর্কের পরিধি আরো বিস্তৃত করা নিয়ে কথা হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র উল্লেখ করেছে। অর্থনৈতিক অংশিদারিত্ব প্রসার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি-সমৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং নয়া দিল্লীতেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তগণের সাথে সার্বিক পরিস্থিতির মূল্যায়ন করা হবে। ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ, শ্রীলংকা এবং ভারতের সর্বশেষ অবস্থান নিয়েও কথা হবে বলে অপর একটি সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপ-মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশের সাথে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ